২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে বঙ্গবন্ধুর সমাধিতে বিজেপি নেতার শ্রদ্ধা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ভারতীয় লোকসভার সদস্য মতুয়াচার্য্য শ্রী শান্তনু ঠাকুর।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2019, 04:36 PM

Updated : 08 Apr 2022, 04:41 PM

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শনিবার দুপুরে বঙ্গবন্ধুর সমাধিতে তিনি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে শান্তনু ঠাকুর বঙ্গবন্ধু ভবনে পরিদর্শন বইতে তিনি মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

এ সময় তার স্ত্রী সুবর্ণা ঠাকুর, অল-ইন্ডিয়া মতুয়া সংগঠনের মুখপত্র শ্রী অরবিন্দু বিশ্বাস, শ্রী শ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটির সভাপতি মতুয়াচার্য্য শ্রী পদ্মনাভ ঠাকুর, গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিটু, উপজেলার ভাইস-চেয়ারম্যান নীতিশ রায়সহ (গামা) মতুয়া মিশনের নেতৃবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন।

এর আগে তিনি বাংলাদেশের মতুয়া সম্প্রদায়ের পূণ্যভূমি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শ্রীধাম ওড়াকান্দি ঠাকুর বাড়িতে যান।

শনিবার বিকালে তিনি গোপালগঞ্জ শহরের পৌর-পার্কে শ্রী শ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশন গোপালগঞ্জ জেলা কমিটির উদ্যোগে আয়োজিত মতুয়া মহাসমাবেশে যোগ দেন।