Published : 16 Aug 2019, 04:24 PM
উপজেলার পূর্বধলা অতকাপাড়ায় শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কে শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে বলে পূর্বধলা থানার ওসি তাওহীদুর রহমান জানান।
নিহত রতন খাঁ (৩৫) পূর্বধলা উপজেলার ছনধরা গ্রামের সিরাজ খাঁর ছেলে।
আহতরা রমজান খাঁকে (৪০ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি রতনের চাচাচো ভাই।
ওসি তাওহীদুর বলেন, রতন তার চাচাত ভাইকে নিয়ে মোটর সাইকেলে করে পূর্বধলা উপজেলা সদর থেকে বাড়ি যাচ্ছিলেন।
“পথে বিপরীত দিক থেকে আসা বিরিশিরি থেকে ঢাকাগামী সুলতানা এন্টারপ্রাইজ পরিবহনের একটি বাস মোটর সাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই রতন নিহত হন।”
পুলিশ বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছে। লাশ ময়নাতদন্তের জন্যে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।