২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে সেপটিক ট্যাংকে নেমে ৬ শ্রমিকের মৃত্যু

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে ছয় শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2019, 12:32 PM

Updated : 18 Aug 2022, 05:35 PM

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় সেপটিক ট্যাংকের শাটারিং খুলতে নেমে ছয় শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আক্কেলপুর থানার ওসি কিরণ কুমার রায় বলেন, বুধবার সকাল ৯টায় উপজেলার সোনামুখী ইউনিয়নের জাফরপুর হিন্দুপাড়া গ্রামে নিখিল কুমারের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন বাড়িওয়ালা নিখিলচন্দ্র দাসের ছেলে প্রিতম চন্দ্র দাস (২০), তার চাচাত ভাই ভুট্টু চন্দ্র দাস(৪০), বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার গণিপুর গ্রামের সামছুল আকন্দর ছেলে রাজমিন্ত্রি শাহিন হোসেন (৩৫), রেজাউল করিমের ছেলে শ্রমিক সজল হোসেন (১৫), শাফি আলমের ছেলে শ্রমিক শিহাব হোসেন (১৮) ও খলিশ গ্রামের খলিলুর রহমানের ছেলে মুকুল হোসেন (৩৫)।

ওসি কিরণ বলেন, নিখিলচন্দ্র বাড়িতে নতুন একটি পাকা টয়লেট নির্মাণ করছেন। কয়েক দিন আগে মিস্ত্রিরা ওই টয়লেটের সেপটিক ট্যাংকের ছাদ ঢালাই করেন। বুধবার মিস্ত্রি ও শ্রমিকরা শাটারিং খুলতে গিয়ে ট্যাংকিতে জমে থাকা গ্যাসে আক্রান্ত হয়ে মারা যান বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।