২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৮ জন হাসপাতালে

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ২৮ জন ডেঙ্গু রোগীর চিকিৎসা চলছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2019, 03:00 PM

Updated : 08 Apr 2022, 04:30 PM

হাসপাতালের উপ-পরিচালক মুসা আল মুনসুর জানান, শুক্রবার বেলা ১২টা পর্যন্ত ২৮ ডেঙ্গু আক্রান্তকে সনাক্ত করা হয়েছে। যাদের মধ্যে তিনজন নারী। 

তিনি বলেন, গত তিন-চার দিনে জ্বর নিয়ে বেশ কিছু রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে বৃহস্পতিবার পর্যন্ত ১৬ জনের শরীরে ডেঙ্গুর জীবানু মিলেছে; শুক্রবার আরও ১২জন ডেঙ্গু আক্রান্ত রোগী সনাক্ত করা হয়।

এ চিকিৎসক বলেন, “ডেঙ্গু আক্রান্তদের মশারি দিয়ে বিশেষ ব্যবস্থাপনায় রাখা হয়েছে। যাতে অন্য রোগীরা আক্রান্ত না হয়। “

এদিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু আক্রান্তরা বলছেন, তারা ঢাকা থেকে জ্বর নিয়ে এখানে আসেন। পরে পরীক্ষা করে জানা যায় তাদের ডেঙ্গু হয়েছে।

বগুড়া পৌরসভার মেয়র একেএম মাহবুবর রহমান বলেন, স্থানীয় সরকার বিভাগের নির্দেশে শনিবার থেকে ডেঙ্গু নিধনে তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হবে।