জামালপুরে ভাড়া নিয়ে দ্বন্দ্বের জেরে অটোচালককে ছুরি মেরে হত্যা
জামালপুরে এক অটোরিকশা চালককে ভাড়া নিয়ে দ্বন্দ্বের জেরে ছুরি মেরে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
সদর থানার ওসি মো. সালেমুজ্জামান বলেন, শুক্রবার রাত ৮টার দিকে নবী হোসেন নামে এই চালককে ছূরি মারা হয়।
নবী সদর উপজেলার অনন্তবাড়ি গ্রামের বেছু মালেকের ছেলে।
ওসি সালেমুজ্জামান প্রাথমিক তদন্তের তথ্য দিয়ে বলেন, নান্দিনা বাজার থেকে বানারে যাওয়ার কথা বলে অটোরিকশা ভাড়া নেয় কয়েকজন যাত্রী। পরে তারা বানারে না গিয়ে চালককে দড়িহামিদপুর যেতে বলে। সেখানে যাওয়ার পর ভাড়া নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তাকে ছুরি মারা হয়। পরে স্থানীয়রা তাকে নান্দিনা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
