২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে তরুণীর গায়ে ‘কেরোসিন ঢেলে আগুন’, আটক ১

নরসিংদীতে এক তরুণীর গায়ে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2019, 05:06 PM

Updated : 25 Jul 2022, 08:16 PM

সদর থানার ওসি শহীদুজ্জামান জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে নরসিংদী পৌর এলাকার বীরপুর মহল্লায় এ ঘটনা ঘটে।

দগ্ধ ছাত্রীর বাড়ি ওই মহল্লায়। নরসিংদীর উদয়ন কলেজ থেকে গত বছর এইচএসসি পাস করেন তিনি।

তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

তরুণীর পরিবারের সদস্যরা বলেন, রাতে ওই তরুণী তার মামার সঙ্গে বাড়ির কাছের দোকানে কেক কিনতে যান। মামা কেক কিনে দিয়ে তাকে একা বাড়িতে পাঠিয়ে দেন। বাড়ির আঙ্গিনায় পৌঁছালে কয়েকজন তাকে মুখ চেপে ধরে পাশের একটি নির্জন স্থানে নিয়ে যায়। পরে তার চিৎকার শুনে এলাকার লোকজন গিয়ে অগ্নিদগ্ধ অবস্থায় দেখতে পায়।

তার গায়ে কেরোসিন ঢেলে আগুন দেওয়া হয়েছে বলে পরিবারের অভিযোগ।

ওসি শহীদুজ্জামান বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে সজীব রায় নামে এ তরুণকে রায়পুরা থেকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ ঘটনা বিস্তারিত জানার চেষ্টা করছে।