২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে জমির বিরোধে সংঘর্ষে কৃষক নিহত

ময়মনসিংহে জমির বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে এক কৃষক নিহত হয়েছেন; এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2019, 06:22 PM

Updated : 18 Aug 2022, 05:22 PM

মুক্তাগাছা থানার পরিদর্শক (তদন্ত) বন্দে আলী জানান, শুক্রবার সকালে কুমারগাতা ইউনিয়নের সোনাপুর গ্রামের জবেদ আলী (৫৩) নামে এই ব্যক্তি নিহত হন।

এলাকাবাসী জানান, সোনাপুর গ্রামের জবেদ আলীর সঙ্গে একই বাড়ির ফারুক ও আবু তাহেরের জমির বিরোধ চলছে। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় দায়ের কোপে জবেদ আলীসহ কয়েকজন আহত হন।

তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে জবেদ আলী মারা যান।

পরিদর্শক বন্দে আলী বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই গ্রামের ইছাহাক আলীর ছেলে রফিজ উদ্দিন, নূর মোহাম্মদের ছেলে ফারুক ও দুই নারীকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।