২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নারী নিহত

হবিগঞ্জের নোয়াপাড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতপরিচয়ের এক নারী নিহত হয়েছেন; এছাড়া এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2019, 03:22 PM

Updated : 08 Apr 2022, 04:14 PM

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি লিয়াকত আলী জানান, নোয়াপাড়ার আল আমিন হোটেল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে মঙ্গলবার দুপুরে হতাহতের এ ঘটনা ঘটে।

দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন বলে জানালেও পুলিশ তার পরিচয় বলতে পারেনি।

ওসি লিয়াকত বলেন, আল আমিন হোটেল এলাকায় বাস ও ট্রাকটি মুখোমুখি সংঘর্ষে পড়ে। এতে ঘটনাস্থলেই এক নারী নিহত হন।

এছাড়া আরও ১০ জন আহত হয়েছেন জানিয়ে তিনি বলে, খবর পেয়ে হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে। নিহত নারীর পরিচয় শনাক্ত করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

দুর্ঘটনায় পড়া বাস ও ট্রকটি পুলিশ আটক করলেও চালকরা পালিয়ে গেছেন বলে তিনি জানান।