২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে ছুরিকাঘাতে যুবক খুন, প্রতিপক্ষের বাড়িতে হামলা

ময়মনসিংহের গৌরীপুরে এক যুবককে ছুরি মেরে হত্যার পর প্রতিপক্ষের বাড়িতে হামলা হয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2019, 01:20 AM

Updated : 18 Aug 2022, 05:18 PM

নিহত নূরুজ্জামান (২৯) উপজেলার কুম্ভী গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে।

গৌরীপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, পূর্ব শত্রুতার জের ধরে শুক্রবার রাত সোয়া ৯টার দিকে উপজেলার নওহাটা পশ্চিম বাজারে নূরু মিয়ার ছেলে মোজাম্মেল তার সহযোগী আসাদুল ও কাঞ্চন রাস্তায় গতিরোধ করে নুরুজ্জামানকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা নুরুজ্জামানকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনার প্রতিবাদে নিহতের স্বজনরা নুরু মিয়ার বাড়ি ঘরে হামলা চালিয়েছে।

এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে ওসি জানিয়েছেন।