দিনাজপুরে শিশু ধর্ষণ মামলায় কিশোর গ্রেপ্তার
দিনাজপুরের বিরলে নয় বছরের শিশু ধর্ষণ মামলায় এক কিশোরকে গ্রেপ্তার করেছে র্যাব।
১৫ বছর বয়সী ছেলেটি ধর্ষণের কথা স্বীকার করেছে বলে র্যাবের এ কর্মকর্তা জানান।
রানীপুকুর ইউনিয়নের বিলাইমারী গ্রামের এক কিশোর (১৫) বুধবার দুপুরে বাড়ির পাশে একটি ভুট্টা ক্ষেতে নিয়ে মেয়েটিকে ধর্ষণ করে বলে
তার বাবার অভিযোগ। এ ঘটনায় মেয়েটির মা বিরল থানায় মামলা করেন।
র্যাব কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনার পর থেকে আসামিকে ধরতে বিভিন্ন জায়গায় অভিযান শুরু করে র্যাব। আসামি ঘন ঘন তার অবস্থান পরিবর্তন করতে থাকে।
পরে গোপনেন তথ্য পেয়ে তাকে গ্রেপ্তারের পর বিরল থানায় হস্তান্তর করা হয় বলে জানান তিনি।
