২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে ট্রেনে কাটা পড়ে পুলিশ নিহত

যশোর শহরে ট্রেনের নিচে কাটা পড়ে এক পুলিশ নিহত হয়েছেন।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2019, 04:46 PM

Updated : 18 Aug 2022, 05:09 PM

যশোর কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত) সমিরকুমার সরকার জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে শহরতলীর মুড়লি মোড় রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সেলিম হোসেন (৫৭) যশোর পুলিশ লাইনের অস্ত্রাগারে কর্মরত ছিলেন। তিনি মাগুরা জেলার শ্রীপুর উপজেলার কমলাপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে।

যশোর জিআরপি ফাঁড়ির এসআই তারিকুল ইসলাম বলেন, মুড়লি মোড় রেল ক্রসিংয়ের কাছে সেলিম হোসেন দাঁড়িয়ে ছিলেন।

“এ সময় যশোর থেকে খুলনাগামী সাগরদাড়ি ট্রেনের ধাক্কায় তিনি রেললাইনে পড়ে যান তিনি। এতে ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয় “ 

যশোর কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত) সমীরণ কুমার সরকার বলেন, “ট্রেনের নিচে কাটা পড়ে সেলিমের শরীর তিনখণ্ড হয়ে যায়।“

তবে কি কারণে সেলিন সেখানে গিয়েছিলেন তা নিশ্চিত করতে পারেনি এ পুলিশ কর্মকর্তা।

লাশ ময়নাতদন্তের জন্য উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।