২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে বাইক আরোহী নিহত

গাজীপুরে একটি মোটরসাইকেল আরোহীর লাশ উদ্ধার করা হয়েছে; যিনি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে কোনো গাছের সঙ্গে ধাক্কা খেয়ে মারা গেছেন বলে পুলিশের ধারণা।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2019, 02:49 PM

Updated : 18 Aug 2022, 05:05 PM

বৃহস্পতিবার সকাল ৭টার দিকে কালীগঞ্জ-কাপাসিয়া সড়কের চেরাগআলী মার্কেট সংলগ্ন ডেফুলিয়া (রবের গড়) এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত মো. রফিকুল ইসলাম (৪২) কালীগঞ্জ উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়নের কুলথুন গ্রামের আব্দুল মোতালিব মোল্লার ছেলে।

কাপাসিয়া থানার এসআই মো.শফিকুল ইসলাম বলেন, “স্থানীয় আজমতপুর বাজার থেকে মোটরসাইকেলে করে কাপাসিয়া শহরে যাওয়ার পথে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে রফিকুলের মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।”

সকালে স্থানীয়রা তার লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে। পরে পরিবারের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই তা হস্তান্তর করা হয় বলে জানান তিনি।