রংপুরে গৃহবধূর বস্তাবন্দি লাশ, আটক ২ নারী
রংপুর সদরে এক গৃহবধূর বস্তাবন্দি গলাকাটা মরদেহ উদ্ধারে পর দুই নারীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় রংপুর-বদরগঞ্জ সড়কে মমিনপুর দোলাপাড়া এলাকায় লাশটি পাওয়া যায় বলে সদর থানার ওসি সাজেদুল ইসলাম জানিয়েছে।
নিহত কল্পনা রানী রায় (৪৮) শ্যামপুরের বালাচড়া এলাকার আকালু রায়ের স্ত্রী।
এ ঘটনায় কল্পনার জা রূপালী রাণী (৩৫) ও রঞ্জুবালাকে (৪৮) পুলিশ আটক করেছে।
ওসি সাজেদুল ইসলাম বলেন, সোমবার সকালে বোনের মুত্যুর খবর শুনে জা রূপালী রাণী ও রঞ্জুবালাসহ পার্বতীপুর খোলাহাটির উদ্দেশে বের হন কল্পনা।
“আটক দুই নারী অটোরিকশায় করে কল্পনার বস্তাবন্দি মরদেহ রংপুর-বদরগঞ্জ সড়কের মমিনপুর দোলাপাড়া এলাকায় ফেলে দেওয়ার সময় এলাকাবাসী তাদের আটক করে।”
কল্পনাকে শ্বাসরোধ করে হত্যার পর গলাকাটা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে ওসি জানান।
