২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে আচরণবিধি লঙ্ঘন, চেয়ারম্যান প্রার্থীর জরিমানা

নীলফামারী সদর উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অপরাধে চেয়ারম্যান প্রার্থী সাদিক হোসেন নয়নের পাঁচ হাজার টাকা জরিমানা হয়েছে।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2019, 08:04 PM

Updated : 25 Jul 2022, 08:12 PM

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ জরিমানা আদায় করেন।

মাহবুব হাসান জানান, আচরণবিধি লঙ্ঘন করে পৌরশহরের বাটামোড়ে নির্বাচনী প্রচারাণা চালাচ্ছিলেন চেয়ারম্যান পদের স্বতন্ত্র প্রার্থী সাদিক হোসেন নয়ন।

“২০১৬ সালের উপজেলা পরিষদ নির্বাচনী আইনের ১১ ধারায় তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।”

একই অপরাধে গত বুধবার  রাতে তাকে সতর্ক করে পাঁচশ টাকা জরিমানা করা হয়েছিল বলে তিনি জানান।