২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় খুলনা মেডিকেলের ছাত্র নিহত

খুলনায় নগরীতে সড়ক দুর্ঘটনায় খুলনা মেডিকেল কলেজের এক ছাত্র নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2019, 01:10 PM

Updated : 18 Aug 2022, 04:51 PM

লবণচরা থানার ওসি শফিকুল ইসলাম জানান, বুধবার সকালে নগরীর থানা সংলগ্ন রূপসা সেতু বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরিফুল ইসলাম আকাশের বাড়ি (২২) ফরিদপুর জেলায়।তিনি খুলনা মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের এক ছাত্র ছিলেন।

ওসি বলেন, “থানার অদূরে আরিফুলকে মোটর সাইকেলসহ পড়ে থাকতে দেখে

তাকে উদ্ধার করে পুলিশ।পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।”

আরিফুল মোটরসাইকেল চালিয়ে নগরীর জিরো পয়েন্ট থেকে রূপসা সেতুর দিকে যাচ্ছিলেন বলে তার সহপাঠীরা পুলিশকে জানায়।

পথে কোনো বড় গাড়ির চাপায় এ দুর্ঘটনা ঘটে বলে ধারণা এ পুলিশ কর্মকর্তার।