২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নবাবগঞ্জে ‘টর্চলাইটের আঘাতে’ কৃষকের মৃত্যু, একজন গ্রেপ্তার

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ‘টর্চলাইটের আঘাতে’ এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কেরাণীগঞ্জ-দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2019, 12:05 PM

Updated : 25 Jul 2022, 08:12 PM

নিহত শেখ মো. হাফিজ (৩০) উপজেলার বক্সনগর ইউনিয়নের দিঘীরপাড় এলাকার শেখ আব্দুল হালিমের ছেলে।

নবাবগঞ্জ থানার এএসআই মো. আব্দুল করিম প্রাথমিক তদন্তের তথ্য দিয়ে বলেন, শুক্রবার দিঘীরপাড় এলাকায় ইরিক্ষেতে পানি দেওয়ার সময় হাফিজের সঙ্গে একই এলকার বাসিরের (৪৫) বিরোধ বাঁধে।

“হাফিজের মাথায় বাসির টর্চলাইট দিয়ে আঘাত করেন। স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন। হাফিজ আবার ইরিক্ষেতে গিয়ে মাথা ঘুরে পড়ে যান। স্থানীয়রা তাকে আবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

এ ঘটনায় বাসিরের বিরুদ্ধে মামলা হয়েছে জানিয়ে এএসআই করিম তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাসিরকে আটক করা হয়েছে।

“প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাফিজকে টর্চলাইট দিয়ে আঘাতের কথা বাসির পুলিশের কাছে স্বীকার করেছেন।”

লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।