২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে ট্রাক চাপায় অটোরিকশা আরোহী নিহত

নোয়াখালীর কবিরহাটে ট্রাকের চাপায় এক অটোরিশা আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2019, 02:17 PM

Updated : 18 Aug 2022, 04:44 PM

বৃহস্পতিবার সকালে উপজেলার কবিরহাট পৌরসভার জৈনদপুর রাস্তার  মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে কবিরহাট থানার ওসি মির্জা মো. হাসান জানান।

নিহত মো. গোলাপ মাওলা (৩৩) উপজেলার সুন্দলপুর ইউনিয়নের মধ্য সুন্দলপুর গ্রামের লোকমান হোসেনের ছেলে।

আহতরা হলেন- জৈনদপুর গ্রামের আবদুল হকের ছেলে কালামিয়া (৫৫), তার ছেলে আবু ছায়েদ (২২), মোহাম্মদ হোসেনের ছেলে কামাল উদ্দিন (৪৬), সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের অলিপুর গ্রামের অজি উল্ল্যার ছেলে মোহাম্মদ উল্লা (৩৮) ও গোলাপ হোসেনের ছেলে নজরুল ইসলাম (১৮)। তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি বলেন, জৈনদপুর রাস্তার মাথায় একটি ট্রাক বিপরীতদিক থেকে আসা একটি অটোরিশাকে চাপা দেয়। এতে অটোরিকশার যাত্রী গোলাপ ঘটনাস্থলেই নিহত হন।

খবর পেয়ে পুলিশ গিয়ে হতাহতদের উদ্ধার এবং গাড়ি দুটি জব্দ করে বলে জানান তিনি।

লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।