২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনের পাশ থেকে লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় রেললাইনের পাশ অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ পাওয়া গেছে; তার ট্রেন থেকে পড়ে মৃত্যু হয়েছে বলে পুলিশের ধারণা।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2019, 01:03 PM

Updated : 08 Apr 2022, 03:44 PM

আখাউড়া রেলওয়ে থানা পুলিশের ওসি শ্যামল কান্তি দাস জানান, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম রেলপথের দ্বিতীয় তিতাস রেলওয়ে সেতুর পাশ থেকে লাশটি তারা উদ্ধার করেন।

নিহতের বয়স ৪০ থেকে ৪৫ বছর বলে ধারণা করছে পুলিশ; তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত পরিচয় নিশ্চিত করা যায়নি।      

ওসি বলেন, “নিহতের শরীরের বিভিন্ন অংশ থেতলে গেছে। রাতে কোনো এক সময় একটি ট্রেন থেকে ছিটকে পড়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।” 

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তারা লাশটি উদ্ধার করেন বলে এ পুলিশ কর্মকর্তা জানান।