গোপালগঞ্জে ট্রাক উল্টে ভ্যানে, নিহত ১
গোপালগঞ্জের মুকসুদপুরে ট্রাক উল্টে পড়ে এক ভ্যান চালক নিহত হয়েছেন।
শুক্রবার ভোর সাড়ে ৬ টার দিকে উপজেলার গঙ্গারামপুর এলাকার গোপালগঞ্জ-টেকেরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে সিন্ধিয়াঘাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক মহিদুল ইসলাম জানান।
নিহত ছত্তার শেখ (৪০) শেখ দক্ষিণ গঙ্গারামপুর গ্রামের কালু শেখের ছেলে।
মহিদুল বলেন, “গোপালগঞ্জ থেকে টেকেরহাটগামী পেঁয়াজ বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানের উপর উল্টে পড়ে। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ছত্তারের মৃত্যু হয়।”
