২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠিতে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা

ঝালকাঠির নলছিটিতে ‘প্রেমঘটিত’ বিরোধের জেরে এক কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা করেছে তার কয়েকজন সহপাঠী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2018, 06:07 PM

Updated : 19 Aug 2022, 02:55 PM

বুধবার উপজেলার সরকারি নলছিটি ডিগ্রি কলেজ মাঠে এ ঘটনা ঘটে।

নিহত রাকিব হোসেন (১৭) নলছিটি পৌর এলাকার নান্দিকাঠির মাসুম হোসেনের ছেলে এবং সরকারি নলছিটি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

নলছিটি থানার ওসি সাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রেমঘটিত একটি বিষয়টি নিয়ে রাবিকের সঙ্গে কয়েকজন সহপাঠীর বিরোধ চলছিল। কয়েকদিন আগে কলেজে বিষয়টি নিয়ে সমঝোতাও হয়।

সাখঅওয়াত বলেন, “বেলা ১১টার দিকে কলেজ মাঠে রাকিবের প্রতিপক্ষ সহপাঠীরা ক্রিকেট খেলছিল। এ সময় রাকিব সেখানে গেলে তারা তাকে ক্রিকেট স্ট্যাম্প ও ব্যাট দিয়ে পিটিয়ে আহত করে।”

পরে উদ্ধার করে বরিশালে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাকিবের মৃত্যু হয় বলে জানান তিনি।

সাখাওয়াত জানান, হত্যায় জড়িত সন্দেহে কাওছার হোসেন সালমান নামে এক যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।