লালমনিরহাটে গুলিবিদ্ধ ‘মাদক ব্যবসায়ী’ গ্রেপ্তার
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় গুলিবিদ্ধ এক ‘মাদক ব্যবসায়ীকে’ গ্রেপ্তার করেছে পুলিশ।
আটক শফিকুল উপজেলার লতাবর গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
কালীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন জানান, শনিবার গভীর রাতে উপজেলার দলগ্রাম তেঁতুলতলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তবে শফিকুল কিভাবে গুলিবিদ্ধ হয়েছেন সে বিষয়ে তিনি কিছু বলেননি।
তার বিরুদ্ধে ১৯টি মাদক মামলা রয়েছে জানিয়ে তিনি বলেন, “শফিকুল এলাকার একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী। তার নামে ১৯টি মামলা রয়েছে। তার মধ্যে দুটিতে ওয়ারেন্ট আছে।”
