মালগাড়ি লাইনচ্যুত, ময়মনসিংহ-ভৈরব ট্রেন বন্ধ
একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে ময়মনসিংহের সঙ্গে জারিয়া-মোহনগঞ্জ ও ভৈরবের পথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
ময়য়মনসিংহ রেলওয়ে স্টেশন সুপারিনটেন্ড জহিরুল ইসলাম বলেন, শুক্রবার সকাল ১০টার দিকে ময়মনসিংহ স্টেশনের বাঘমারা রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
তিনি বলেন, চট্টগ্রাম থেকে চাল নিয়ে ময়মনসিংহগামী একটি ফ্রেইট ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হলে লাইন বন্ধ হয়ে যায়।
“খবর পেয়ে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছে। তবে কাজ শেষ হতে কতক্ষণ লাগবে তা এখনই বলা যাচ্ছে না।”
এ দুর্ঘটনার কারণে মোহনগঞ্জ থেকে ময়নমনসিংহগামী হাওড় এক্সপ্রেস গৌরীপুর স্টেশনে এবং ঢাকা থেকে জারিয়াগামী ফাতেমানগরন বলাকা ফাতেয়ানগন স্টেশনে আটকরা পড়েছে।
