কেরানীগঞ্জে ৫০০ পুরিয়া হেরোইনসহ যুবক আটক
ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় ৫০০ পুরিয়া হেরোইনসহ একজনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
কেরানীগঞ্জ মডেল থানার এসআই এসএম সালাউদ্দিন বলেন, উপজেলার নতুন সোনাকান্দা এলাকা থেকে শনিবার বেলা পোনে ২টার দিকে তাকে আটক করা হয়।
এসআই সালাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন খবরের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে সোহেলকে আটক করা হয়।
“তার দেহ তল্লাশি করে ৫০০ পুরিয়া হেরোইন পাওয়া গেছে।”
সোহেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে জানিয়ে তিনি বলেন, মামলার পর তাকে গ্রেপ্তার দেখিয়ে রোববার সকালে আদালতে পাঠানো হবে।
