Published : 29 Aug 2018, 04:26 PM
সোমবার দুপুরে উপজেলার রুপসী এলাকায় ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে তারাকান্দা থানার ওসি মাহবুবুর আলম জানান।
নিহতরা হলেন হালুয়াঘাট উপজেলার আতিকুল ইসলাম (২২) ও আবিদ (০২)।
ওসি বলেন, ফুলপুর থেকে ময়মনসিংহগামী অটোরিকশাকে চাপা দেয় হালুয়াঘাটগামী ট্রাক। এতে ঘটনাস্থলেই শিশু আবিদের মৃত্যু হয়।
আহত হয় অটোরিকশা চালকসহ চারজন। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে আতিকুলের মৃত্যু হয় বলে জানান তিনি।