২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোটালীপাড়ায় আগুনে পুড়ল ৫ দোকান

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পাঁচটি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2018, 05:50 PM

Updated : 19 Aug 2022, 02:28 PM

উপজেলার বান্ধাবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহব্বত আলী গোলদার জানান, সোমবার রাত ২টার দিকে খানবাজারে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে দাবি করে তিনি বলেন, পরে এলাকাবাসী ঘণ্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

“ততক্ষণে কামাল বিশ্বাসের দুটি মুদি দোকান, মোফাজ্জেল শেখের ওষুধের দোকান, মোক্তার পাইকের মুদি দোকান ও হাবিব খানের মুদি দোকান পুড়ে চাই হয়ে যায়। এতে তাদের প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে দোকানিদের দাবি।”