২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ৬ ঘণ্টা পর যান চলাচল শুরু

ভাংচুরের প্রতিবাদে ও নিরাপত্তার দাবিতে পরিবহন শ্রমিকরা নারায়ণগঞ্জে সড়ক অবরোধ করে রাখার ছয় ঘণ্টা পর প্রত্যাহার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2018, 02:56 PM

Updated : 19 Aug 2022, 02:25 PM

বুধবার সকাল সাড়ে ৮টা থেকে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়ক অবরোধ করে পরিবহন শ্রমিকরা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বেলা আড়াইটার দিকে তারা গাড়ি চালাতে শুরু করে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম বলেন, “পরিবহন শ্রমিকরা তাদের জান-মালের নিরাপত্তার দাবিতে অবরোধ করেন। তারা নিশ্চয়তা চান।”

পরে কোনো আলোচনা-সমঝোতা ছাড়াই শ্রমিকরা গাড়ি চালাতে শুরু করেন।

নারায়ণগঞ্জ বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি মুক্তার হোসেন বলেন, “সকালে শিক্ষার্থীরা শনির আখড়া ও চাষাঢ়ায় সড়ক অবরোধ করে। এরপর সাইনবোর্ড এলাকায় কিছু উৎসাহী পরিবহন শ্রমিক পাল্টা অবরোধ করে। আমরা কোনো ধর্মঘট ডাকিনি।”

রোববার জাবালে নূর পরিবহনের একটি বাসের চাপায় ঢাকায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যুর পর তিন দিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ চালিয়ে আসছে।

স্থানীয়রা বলছেন, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শ্রমিকরা অপরিকল্পিতভাবে গাড়ি চালানো বন্ধ করে সড়কে অবরোধ সৃষ্টি করেন। পরে তারা হঠাৎ করেই গাড়ি চালানো শুরু করেন।

পুরনো খবর:

ভাংচুরের প্রতিবাদে নারায়ণগঞ্জে সড়ক অবরোধে শ্রমিকরা