১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

দর্শনা চেকপোস্টে সোনার বারসহ ভারতীয় আটক

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা জয়নগর চেকপোস্টে সাতটি সোনার বারসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছেন কাস্টমস শুল্ক গোয়েন্দারা।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2018, 11:41 PM

Updated : 19 Aug 2022, 02:22 PM

বুধবার বৈধপথে ভারত গমনের আগে তাকে আটক করা হয় বলে কাস্টমস শুল্ক গোয়েন্দা উপ-পরিচালক সাইফুর রহমান জানান।

আজহার উদ্দীন (৩০) ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার খিদিরপুরের আব্দুর রহিম খানের ছেলে।

শুল্ক গোয়েন্দা উপ-পরিচালক সাইফুর রহমান বলেন, বিকাল ৫টার দিকে গোপন সংবাদ পেয়ে যশোর কাস্টমস শুল্ক গোয়েন্দা উপ-পরিচালক সাইফুর রহমানের নেতৃত্বে একদল কাস্টমস পুলিশ দর্শনা জয়নগর চেকপোস্ট সীমান্তে অবস্থান নেন।

“এ সময় আজহার উদ্দীন ইমিগ্রেশন কাজ শেষে কাষ্টমস কক্ষে প্রবেশ করার সময় তাকে আটক করা হয়। রাত ৮টার দিকে তার জুতা তল্লাশি করে ৭টি সোনার বার উদ্ধার করে শুল্ক গোয়েন্দার তল্লাশি দল। উদ্ধার করা সোনার ওজন ৭০০ গ্রাম। মূল্য প্রায় ৩৫ লাখ টাকা।”

সাইফুর রহমান জানান, গত মঙ্গলবার সকালে আজহার উদ্দীন দর্শনার জয়নগর চেকপোস্ট সীমান্ত দিয়ে বৈধ পথে বাংলাদেশে প্রবেশ করেন। আজহার উদ্দীন বাসযোগে ঢাকায় যান। এরপর তিনি বুধবার একইভাবে বাসযোগে চুয়াডাঙ্গার দর্শনায় আসেন এবং ভারতে প্রবেশের আগেই আটক হন।