২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফতুল্লায় কভার্ডভ্যান চাপায় ট্রাফিক পুলিশ নিহত

নারায়ণগঞ্জ সদর উপজেলায় ফতুল্লায় কভার্ডভ্যানের চাপায় এক ট্রাফিক পুলিশ নিহত হয়েছেন। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2018, 02:24 PM

Updated : 19 Aug 2022, 02:22 PM

নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক মোল্লা তসলিম হোসেন জানান, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের শিবু মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

নিহত আবুল কালাম আজাদ (৫৫) ফরিদপুর জেলার মধুখালী থানার নিশ্চিতপুর গ্রামের আব্দুল হাকিম মোল্লার ছেলে। ট্রাফিক পুলিশের সহকারী টাউন উপ-পরিদর্শক (এটিএসআই) হিসেবে কর্মরত ছিলেন। 

পরিদর্শক তসলিম বলেন, ফতুল্লার শিবু মার্কেট এলাকায় যানজট নিয়ন্ত্রণের কাজ করছিলেন। এ সময় একটি কভার্ডভ্যান আজাদকে চাপা দেয়।

আজাদকে উদ্ধার করে নগরীর খানপুর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় কভার্ডভ্যান চালক ও তার সহকারীকে আটক করা হয়েছে বলে পরিদর্শক তসলিম জানান।