গাজীপুরে নৌকা ডুবে ৪ শিশুর মৃত্যু
গাজীপুরে ঈদের দিন বিলে ঘুরতে গিয়ে নৌকা ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার বিকালে গাজীপুর সিটি কর্পোরেশনের বাইমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো ওই এলাকার মীম (৮), সাদিয়া (১০), পারভীন (৮) ও সোহাগ (৭)।
তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় পরিচয় জানা যায়নি।
“এক পর্যায়ে নৌকাটি গভীর পানিতে ডুবে যায় এবং নৌকার চার শিশু পানিতে তলিয়ে যায়।”
বাকিরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়। খবর পেয়ে স্থানীরা ঘটনাস্থলে গিয়ে বিলে খোঁজাখুঁজি করে বিকাল সাড়ে ৪টার দিকে চার শিশুর লাশ উদ্ধার করে বলে কাউন্সিলর খোকন জানান।
