২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে পাওয়া ২ চিতাবাঘ গাজীপুর সাফারি পার্কে

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাড়ি থেকে পাওয়া দুই চিতাবাঘকে শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে অবমুক্ত করা হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2018, 02:50 PM

Updated : 08 Apr 2022, 06:33 PM

পার্কে এ দুইটি ছাড়া আর কোনো চিতাবাঘ নেই বলে সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোতালেব মিয়া জানান।

সদর উপজেলার ফতুল্লায় ভুইঘর রঘুনাথপুর এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার খাঁচায় বন্দি দুটি চিতাবাঘ উদ্ধার করে র‌্যাব।

বাঘ দুটি আফ্রিকার একটি দেশ থেকে কার্গো বিমানে করে বাংলাদেশে এনে পাচারের উদ্দেশ্যে রাখা হয়েছিল বলে র‌্যাবের ভাষ্য।

বন্যপ্রাণী বিভাগের অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসিম কুমার মল্লিক জানান, ওই বাড়ি থেকে থেকে বিরল বন্যপ্রাণী পাচারকারী আন্তর্জাতিক চক্রের সক্রিয় সদস্য শওকত ইমরান মিঠু ও আরিফুল ইসলাম নামে দুইজনকে আটক করে র‌্যাব।

পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে এবং বাঘ দুইটি বনবিভাগে হস্তান্তর করা হয়।

মোতালেব মিয়া বলেন, শুক্রবার রাতে বাঘ দুইটি সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। শনিবার দুপুরে পার্কের নির্দিষ্ট কোয়ারিন্টাইন কক্ষে তাদের অবমুক্ত করা হয়।