গাজীপুরে ঝুট গুদামে আগুন
গাজীপুর সিটি কর্পোরেশনের জাঝর এলাকায় আগুনে একটি ঝুটের গুদাম পুড়ে গেছে।
জয়দেবপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. জাকির হোসেন জানান, রোববার সন্ধ্যা ৬টায় লাগা আগুন প্রায় নয় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনা হয়।
তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিস কর্মকর্তা জাকির বলেন, “মোহাম্মদ কামরুজ্জামানের গুদামে আগুন লাগার খবরে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে গুদাম ও বেশ কিছু মালামাল পুড়ে যায়।”
আগুনে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ৩০ লাখ টাকার মালামাল উদ্ধার করা গেছে বলে জাকির জানান।
বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
