কুষ্টিয়ায় স্কুল ছাত্রকে ‘অপহরণ’
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় তৃতীয় শ্রেণির এক ছাত্রকে অপহরণ করা হয়েছে বলে স্বজনরা জানিয়েছেন।
দেব দত্ত (৯) নামের এই শিশু মিরপুর উপজেলার চিথলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র এবং স্থানীয় পবিত্র দত্তের ছেলে।
দেব দত্তের মা প্রতিমা দত্ত জানান, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে দেব দত্ত প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়।
প্রত্যক্ষদর্শী কায়েকজনের বরাত দিয়ে প্রতিমা জানান, পথে চিথলিয়া ইউনিয়নের চিথলিয়া গ্রাম থেকে দুইজন মোটরসাইকেল আরোহী রাস্তা থেকে দেবকে তুলে নিয়ে যায়।
মিরপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, অপহৃত শিশুটিকে উদ্ধারে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।
নিখোঁজ শিশুটির বাবা পবিত্র দত্ত ধুবইল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক।
