বেনাপোলে স্বর্ণের বারসহ ভারতীয় আটক
বেনাপোল চেকপোস্ট থেকে ৩৫০ গ্রাম স্বর্ণের বারসহ পাসপোর্টধারী এক ভারতীয়কে আটক করেছে শুল্ক গোয়েন্দা।
শুক্রবার সকালে তাকে আটক করা হয় বলে বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দা ও তদন্ত অফিসের ডিসি সাইফুর রহমান জানান।
আটক রঞ্জন সাহা (৩৫) কলকাতার বেহেলা বলোকার অনিল সাহার ছেলে।
সাইফুর বলেন, বেনাপোল কাস্টম চেকপোস্ট ও ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে ভারতে প্রবেশের সময় রঞ্জনের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে আটক করা হয়।
“পরে তার শরীরে তল্লাশি চালানো হলে প্যান্টের বেল্টের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ছোট ছোট বেশ কয়েকটি স্বর্ণের বার পাওয়া যায়; যেগুলোর ওজন ৩৫০ গ্রাম।”
আটক ব্যক্তির বিরুদ্ধে স্বর্ণ পাচারের মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে শুল্ক বিভাগের এ কর্মকর্তা জানান।
