মধ্য আফ্রিকায় নিহত শান্তিরক্ষী আরজানের দাফন সম্পন্ন
মধ্য আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত শান্তিরক্ষী আরজান হাওলাদারের দাফন সম্পন্ন হয়েছে ফরিদপুরে।
শুক্রবার রাতে ফরিদপুরের সদরপুর উপজেলা সদর ইউনিয়নের চরব্রাক্ষ্মনদী গ্রামে নিজ বাড়িতে তাকে দাপন করা হয়।
বিকাল ৩টায় আরজানের মরদেহ বাড়ি পৌঁছালে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।
তাকে শেষবার একনজর দেখার জন্য আত্মীয়স্বজনসহ গ্রামের লোকজন এসে বাড়িতে জমায়েত হয়।
সদরপুরের ইউএনও পূরবী গোলদার জানান, বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল আরজানের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করেন। আরজানের স্ত্রী চায়না বেগম ও মা রহিমা খাতুন মরদেহটি গ্রহন করেন।
ইউএনও জানান, বিকাল সাড়ে ৫টায় প্রথম নামাজে জানাজা উপজেলার ঢেউখালী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এসময় সেনাবাহিনীর একটি চৌকশ দল গার্ড অব অনার প্রদান করে।
“পরে সন্ধ্যা সাড়ে ৭টায় সদরপুর উপজেলা পরিষদ জামে মসজিদে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
“জানাজা শেষে রাত ৮টায় সদরপুর উপজেলার চৌদ্দরশি গ্রামে তাকে দাফন করা হয়।”
গত শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে মধ্য অফ্রিকার ইয়ালোক এলাকায় সড়ক দুর্ঘটনায় শান্তিরক্ষী বাহিনীর সদস্য আরজান নিহত হন। তিনি গত বছরের নভেম্বরে শান্তিরক্ষী বাহিনীতে যোগ দিতে ওই দেশে যান।
