দিনাজপুরে বজ্রপাতে কৃষক নিহত
দিনাজপুরের নবাবগঞ্জে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। পুড়ে মরেছে তার দুটি গরুও।
নিহত গোলাম মোস্তফার (৫৬) বাড়ি উপজেলার লাউগারী এলাকায়।
শুক্রবার সকাল ১০টার বজ্রপাতের এ ঘটনা ঘটে বলে নবাবগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার জানান।
আহত দুলাল মিয়াকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।তার বাড়িও একই এলাকায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে পুলিশ কর্মকর্তা সুব্রত বলেন, গোলাম মোস্তফা ও দুলাল মিয়া মাঠে ধান কাটতে যান। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই গোলাম মোস্তফার মৃত্যু হয়।
মাঠে থাকা গোলাম মোস্তাফার দুটি গরুও এ সময় মারা যায় বলে জানান ওসি।
