২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরগঞ্জে পুকুরে অজ্ঞাত যুবকের লাশ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পুকুর থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2018, 08:58 PM

Updated : 19 Aug 2022, 02:06 PM

শনিবার কঞ্চিবাড়ি ইউনিয়নের পশ্চিম কঞ্চিবাড়ি গ্রামে এই লাশটি (৩০) পাওয়া যায়।

সুন্দরগঞ্জ ধুবনী কঞ্চিবাড়ি পুলিশ তদন্তের কেন্দ্রের পরিদর্শক এনায়েত কবির জানান, নিহত যুবকটির পরনে সাদা হাফ শার্ট ও কালো প্যান্ট রয়েছে।

ময়নাতদন্তের জন্য লাশ গাইবান্ধা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।