ফরিদপুরে মুক্তিযোদ্ধা ও এতিমদের জন্য কৃষক লীগের ইফতার
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় মুক্তিযোদ্ধা ও এতিমদের নিয়ে ইফতারের আয়োজন করেছে কৃষক লীগ।
শনিবার উপজেলার জেলা পরিষদ মিলনায়তনে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা ও বিভিন্ন মাদ্রাসার কয়েক হাজার এতিম শিশু অংশ নেন।
পরে দেশের সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি ও শান্তি কামনা করে মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি আরিফুর রহমান দোলন, মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আহমেদ, আলফাডাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান জালালউদ্দিন আহমেদ, বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম সরোয়ার মৃধা, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ আব্দুর রহমান, জেলা কৃষক লীগের সদস্য সচিব শেখ শহিদুল ইসলাম প্রমুখ।
