২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে যুবককে কুপিয়ে হত্যা

ময়মনসিংহের ফুলপুরে ধানকাটার পাওনা টাকা নিয়ে বিতণ্ডার সময় এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। আহত হয়েছেন আরও তিনজন।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2018, 05:59 PM

Updated : 08 Apr 2022, 06:23 PM

মঙ্গলবার বিকালে উপজেলার তাতকাহনিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে ফুলপুর থানার ওসি একেএম মাহবুবুল আলম জানান।

নিহত এমদাদুল হক (২৮) উপজেলার তাতকাহনিয়া গ্রামের আবু মিয়ার ছেলে।

এ ঘটনায় পুলিশ ছয়জনকে আটক করেছে।

ওসি মাহবুবুল বলেন, ধানকাটার টাকা চাইতে গেলে কথা কাটাকাটির এক পর্যায়ে কৃষক আবুল হাসেম, আবুল কাশেম এবং শরিফ দেশীয় অস্ত্র দিয়ে এমদাদুল, মফিজুল, আনিমুল ও শহিদুলকে কুপিয়ে আহত করে।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার পথে এমদাদুলের ‍মৃত্যু হয় বলে জানান তিনি।