সুন্দরবনে অপহৃত ৭ জেলে উদ্ধার
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ থেকে বনদস্যুদের হাতে অপহৃত সাত জেলেকে উদ্ধার করেছে র্যাব।
র্যাব-৮ এর এএসপি মুকুল জানান, মঙ্গলবার ভোরে মালঞ্চ নদীর পীরখালি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
এরা হলেন- সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের মথুরাপুর গ্রামের মোন্তেজ গাজীর ছেলে রাশেদুল ইসলাম (২৮), একই গ্রামের দেবেন সানার ছেলে বিশ্বনাথ সানা (২৮), মনোরঞ্জন মণ্ডলের ছেলে বিশ্ব মণ্ডল (২০), সুজীর মণ্ডলের ছেলে জয়দেব মণ্ডল (২৫), ফকির মণ্ডলের ছেলে পরিতোষ মণ্ডল (২৪), মেহের আলী গাজীর ছেলে মাছুম গাজী (২৩) ও দক্ষিণ কদমতলা এলাকার ফনিন্দ্র নাথ মণ্ডলের ছেলে রমেশ মণ্ডল (২০)।
মুকুল বলেন, “রোববার দুপুরে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের মালঞ্চ নদী সংলগ্ন আড়েরদুনে খালে কাঁকড়া শিকারের সময় বনদস্যু ‘কাজল বাহিনীর’ সদস্যরা তাদের অপহরণ করে। অপহরণের পর মুক্তিপণের জন্য তাদের জিম্মি করে রাখা হয়েছিল।”
গোপনে খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। কাজল বাহিনীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান এ র্যাব কর্মকর্তা।
