ফেনীতে বজ্রপাতে স্কুল ছাত্রী নিহত
ফেনীর ফুলগাজী উপজেলায় বজ্রপাতে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রী নিহত হয়েছে।
শুক্রবার দরবারপুর ইউনিয়নের জগতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত তাহমিনা পারভিন (১২) জগতপুর গ্রামের আবুল বশরের মেয়ে এবং জগতপুর উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী।
দরবারপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন মজুমদার জানান, বিকালে ঝড়-বৃষ্টির সময় তাহমিনা বাড়ির উঠানে বের হলে বজ্রপাতে জ্ঞান হারিয়ে ফেলে।
“পরে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিচিঞ্জার চাকমাও বিষয়টি নিশ্চিত করেন।
