‘আমের লোভ দেখিয়ে শিশু ধর্ষণ’, গ্রেপ্তার ১
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় আম দেওয়ার লোভ দেখিয়ে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চনারুঘাট থানার ওসি কে এম আজমিরজ্জামান জানান, রোববার সকালে উপজেলার সুন্দরপুর করইটিলা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে থানায় আনা হয়।
গ্রেপ্তার সাইদুল ওই এলাকার জহর আলীর ছেলে।
স্বাস্থ্য পরীক্ষার জন্য মেয়েটিকে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আজমিরজ্জামান বলেন, শুক্রবার বিকালে মেয়েটিকে আম দেওয়ার লোভ দেখিয়ে একটি নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে সাইদুল। পরে মেয়েটি বাড়ি ফিরে পরিবারের সদস্যদের জানালে তাকে চুনারঘাট উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে শনিবার রাতে চুনারুঘাট থানায় মামলা করেন। রাতেই স্থানীয়রা সাইদুলকে আটক করে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে বলে জানান ওসি।
