২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোমরা সীমান্তে হুন্ডির ১০ লাখ টাকাসহ ব্যবসায়ী আটক

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সীমান্তে হুন্ডির ১০ লাখ টাকাসহ এক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2018, 09:56 PM

Updated : 19 Aug 2022, 01:59 PM

শুক্রবার স্থলবন্দর সংলগ্ন লক্ষ্মীদাড়ী শূন্যরেখা থেকে তাকে আটক করা হয় বলে সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান জানান।

আটক মিজানুর রহমান (৩০) ভোমরা ইউনিয়নের লক্ষ্মীদাড়ী গ্রামের ইব্রাহিম গাজির ছেলে।

বিজিবির ভোমরা বিওপির কমান্ডার সুবেদার হাবিবুর রহমান জানান, ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে হুন্ডির মাধ্যমে টাকা আনা হচ্ছে এমন খবরে বিজিবির টহল দল অভিযান চালায়। অভিযানে সীমান্তের জিরো পয়েন্ট থেকে ১০ লাখ টাকাসহ মিজানুরকে আটক করা হয়।