২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ৬০০ কেজি জাটকা উদ্ধার

চাঁদপুরে মেঘনায় যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে ৬০০ কেজি জাটকা উদ্ধার করা হয়েছে বলে কোস্টগার্ড জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2018, 06:52 PM

Updated : 11 Oct 2022, 12:19 PM

কোস্ট গার্ডের চাঁদপুর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম এনায়েত উল্লাহ বলেন, “শুক্রবার ভোরে মেঘনার মোহনায় যাত্রীবাহী লঞ্চ এমভি কর্ণফুলী ১২-তে অভিযান চালিয়ে ৬০০ কেজি জাটকা জব্দ করা হয়।”

তবে কোস্টগার্ড এ সময় কাউকে আটক করতে পারেনি।

জাটকাগুলো পরে স্থানীয় মাদ্রাসা, এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে জানিয়ে কোস্ট গার্ড কর্মকর্তা এনায়েত উল্লাহ বলেন, “মৎস্যসম্পদ রক্ষার জন্য অবৈধ কারেন্ট জালের ব্যবহার প্রতিরোধ, মা ইলিশ রক্ষা ও জাটকা আহরণ বন্ধে এ অভিযান অব্যাহত থাকবে।”