বেনাপোল ভারতীয় মালাপত্রসহ আটক ১
বেনাপোলে একটি বাসে তল্লাশি চালিয়ে ভারত থেকে আনা মোবাইল ফোন, কাপড় ও নগদ বাংলাদেশি টাকাসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।
আটক মোবারক হোসেন (৩৫) ঢাকার মধ্য বাড্ডার মোতালেব হোসেনের ছেলে।
যশোর-৪৯ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক জানান, বেনাপোলের আমড়াখালি চেকপোস্টে ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি বাসে বুধবার রাতে এ তল্লাশি চালানো হয়।
“এ সময় ১৮টি মোবাইল ফোন, ভারতীয় শাড়ী, থ্রিপিস, শার্টপিস, পাঞ্জাবি, থান কাপড় এবং নগদ ২ লাখ ৩৯ হাজার বাংলাদেশি টাকাসহ মোবরককে আটক করা হয়।”
উদ্ধারকৃত মালামালের বাজারমূল্য ৬ লাখ ৫৭ হাজার ৬০০ টাকা বলে এ বিজিবি কর্মকর্তা জানান।
এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় মামলা করা হয়েছে।
