২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে ইয়াবাসহ এক ব্যক্তি আটক

যশোরের বেনাপোলে ৭০০ ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2018, 09:21 AM

Updated : 08 Apr 2022, 06:19 PM

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কমান্ডার মেজর মো.জিয়াউর রহমান জানান, বেনাপোল বাজারের সাতক্ষীরা ঘোষ ডেইরির সামনে কলাপট্টি থেকে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আজগর আলী নামে ওই ব্যক্তিকে তারা আটক করেন।

বেনাপোল ভবারবেড় গ্রামের সাফের আলীর সরদারের ছেলে আজগর (৫২) পেশায় কলা বিক্রেতা বলে পুলিশ জানিয়েছে।  

মেজর জিয়াউর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কলাপট্টি এলাকায় ইয়াবা বিক্রির খবর পেয়ে র‌্যাব সেখানে আভিযান চালিয়ে সন্দেহভাজন আজগরকে আটক করে। পরে তার শরীরে তল্লাশি চালানো হলে কোমরে চারটি পলিথিনে মোড়ানো অবস্থায় ৭০০টি ইয়াবা পাওয়া যায়।”

আজগরের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাবের এ কর্মকর্তা জানান।