২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় ধান কাটার বিরোধে যুবক খুন

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ধানকাটা নিয়ে বিরোধের জেরে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2018, 11:13 AM

Updated : 19 Aug 2022, 01:58 PM

কলারোয়া থানার ওসি বিপ্লব কুমার নাথ জানান, উপজেলার জয়নগর ইউনিয়নের খোর্দবাঁটরা গ্রামে বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।

নিহত মেহেদী হাসান (২৪) ওই এলাকার কেরামত আলী গাজীর ছেলে।

কেরামত আলী বলেন, স্থানীয় গফ্ফার গাজীর ছেলে ধানকাটা শ্রমিক জাহিদ হাসানের সঙ্গে ক্ষেতে ধান কাটা নিয়ে মেহেদীর কথা কাটাকাটি হয়। এর জেরে জাহিদ তাদের বাড়ি এসে একটি গাছের ডাল দিয়ে মেহেদীকে এলোপাতাড়ি মারধর করলে সে জ্ঞান হারিয়ে ফেলে। 

পরে প্রতিবেশীরা তার ছেলেকে উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান কেরামত।

নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে ওসি বিপ্লব জানান।