২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ৫ মাত্রার ভূমিকম্প

সিলেট অঞ্চলে পাঁচ মাত্রার ভূমিকম্প হয়েছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2018, 12:57 PM

Updated : 19 Aug 2022, 01:57 PM

সিলেট আবহাওয়া দপ্তরের প্রধান অবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী বলেন, মঙ্গলবার সকাল ১০টা ৮ মিনিট ৩৭ সেকেন্ডে এ ভূমিকম্প হয়।

“রিখটার স্কেলে ৫ দশমিক ২ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের সাগাইন অঞ্চলবর্তী মাওলাইকে।”

ঢাকা থেকে এই উৎপত্তিস্থলের দূরত্ব ৪৪১ কিলোমিটার বলে তিনি জানান।

ভূমিকম্পে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।