২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়াবাসহ মেয়রের ভাই গ্রেপ্তার

ইয়াবাসহ রাজশাহীর কাটাখালি পৌরসভা মেয়র আব্বাস আলীর ভাইকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2018, 11:54 PM

Updated : 19 Aug 2022, 01:56 PM

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ইয়াবা বিক্রির সময় তাকে হাতে নাতে গ্রেপ্তার করা হয় বলে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার আল-আমিন হোসাইন জানান।

গ্রেপ্তার শামিম হোসেন (২৪) কাটাখালি চক বেলঘরিয়া মহল্লার আশরাফুল ইসলামের ছেলে। তিনি কাটাখালি পৌরসভার মেয়র আব্বাস আলীর ছোট ভাই।

অতিরিক্ত কমিশনার বলেন, “ইয়াবা বিক্রির সময় ৬০টি ইয়াবাসহ শামিমকে গ্রেপ্তার করা হয়েছে। শুনছি, সে মেয়র আব্বাসের ভাই।”

রাজশাহী মহানগর যুবলীগের সাবেক সহ সভাপতি আব্বাস আলীর আরেক ভাই আরিফুল ইসলাম ওরফে মানিককে গত বছরের নভেম্বরে অস্ত্রসহ গ্রেপ্তার করে পুলিশ। কাটাখালি পৌরসভা ছাত্রদলের সাবেক সভাপতি মানিক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শফিউল ইসলাম লিলন হত্যা মামলার প্রধান আসামি।