২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় ট্রাকের ধাক্কায় যাত্রীসহ ভ্যানচালক নিহত

বগুড়ার সান্তাহার উপজেলায় ট্রাকের ধাক্কায় যাত্রীসহ ভ্যানচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ ট্রাকচালককে আটক করেছে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2018, 06:50 PM

Updated : 19 Aug 2022, 01:56 PM

সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক মূসা মিয়া জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন – ভ্যানের যাত্রী ভুলু (৫০) ও ভ্যানচালক নূর ইসলাম বাবু (৪৫)।

ভুলু সান্তাহার বশিপুর সরদারপাড়া মহল্লার ইউনুছ আলীর ছেলে। আর নূর ইসলাম বশিপুর মণ্ডলপাড়ার অছির উদ্দিনের ছেলে।

এলাকাবাসী জনান, সান্তাহার বাইপাস এলাকায় নওগাঁগামী ট্রাকটি ভ্যানে ধাক্কা দিলে এর যাত্রী ভুলু (৫০) ঘটনাস্থলেই মারা যান। আহত হন ভ্যানচালক নূর ইসলাম। তাকে প্রথমে নওগাঁ সদর হাসপাতালে, সেখান থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পরিদর্শক মূসা মিয়া বলেন, দুর্ঘটনার পর এলাকাবাসী ট্রাকচালক শাকিলকে (২০) আটক করে পুলিশে দিয়েছে।

শাকিল নওগাঁর রজাকপুরের হামিদের ছেলে বলে তিনি জানান।