কুষ্টিয়ায় দুই সড়কে নিহত ২
কুষ্টিয়ার ভেড়ামারায় বাসের সঙ্গে নছিমনের মুখোমুখি সংঘর্ষে একজন আর দৌলতপুরে ট্রলিচাপায় একজনের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন - দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামের নাহারুলের ছেলে মাছ বিক্রেতা রুবেল হোসেন (২৫) ও একই উপজেলার পূর্ব ফিলিপনগর এলাকার খাশমত প্রামানিকের ছেলে তামাক বিক্রেতা জহুরুল ইসলাম (৪২)।
ভেড়ামারা থানার পরিদর্শক (তদন্ত) জায়েদুর রহমান বলেন, সকালে ঢাকা থেকে কুষ্টিয়াগামী এসবি পরিবহনের একটি বাসের সঙ্গে বারোদাগ এলাকায় বিপরীত থেকে আসা নছিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নছিমনের যাত্রী মাছ বিক্রেতা রুবেল গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
রুবেল মাছ আনতে ভেড়ামারা থেকে নাটোর যাচ্ছিলেন বলে তিনি জানান।
দৌলতপুর থানার ওসি সাহা দারা খান বলেন, সকাল ১০টার দিকে জহুরুল বাড়ি থেকে তামাকভর্তি ট্রলিতে করে আল্লারদর্গা যাচ্ছিলেন। ট্রলিটি দ্রুতগামী অন্য একটি ট্রলিকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। এতে দুই ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। রুবেল ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
